রোববার ১৭ মে ২০২৬ ১২:০৫:১৪ পিএম
শিরোনাম বরিশাল জেলায় সাব রেজিস্ট্রার সংকটে সেবা ব্যাহত, রাজস্ব হারাচ্ছে সরকার        ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক        ন্যায় ও মানবাধিকারের পক্ষে আপসহীন কণ্ঠস্বর        ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        বাঁশখালীতে পৃথক অভিযানে এক মাদকাসক্ত ও এক কারবারির কারাদণ্ড       
নড়াইলে দাফনের ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়
স্টাফ রিপোর্টার ::
Published : Tuesday, 7 April, 2026
নড়াইলে দাফনের ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

নড়াইলে দাফনের ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের প্রায় সাত মাস দশ দিন পর কবর থেকে মুকুল মোল্যা নামে এক পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। মুকুল মোল্যা লক্ষ্মীপাশা এলাকার মৃত রুহুল মোল্যার ছেলে।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুকুল মোল্যা লোহাগড়া উপজেলার রামপুর এলাকার একটি নিরিবিলি পিকনিক স্পটে কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৭ আগস্ট বিকেলে একই উপজেলার রাজুপুর এলাকার ভাড়াটিয়া আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ কয়েকজন সেখানে আসেন।

এ সময় রাত্রিযাপনের জন্য কক্ষ ভাড়া নেওয়া নিয়ে ম্যানেজার মুকুলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে মুকুলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার সময় মুকুলকে মারধরের বিষয়টি পরিবার জানতো না। ফলে মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে পরদিন দাফন করা হয়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি জানতে পারেন। এরপর একই বছরের ২ নভেম্বর মুকুলের বোন রেহেনা পারভিন বাদী হয়ে লোহাগড়া আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের স্বার্থে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত মুকুলের মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার রহস্য উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com