রোববার ১২ এপ্রিল ২০২৬ ২০:০৪:০৬ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর দাফন, ইউএনও’র শ্রদ্ধা নিবেদন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
Published : Wednesday, 8 April, 2026
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর দাফন, ইউএনও’র শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর দাফন, ইউএনও’র শ্রদ্ধা নিবেদন

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ৯টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ৯টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর নিজ গ্রাম হরেকৃষ্ণপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজার আগে তাঁকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ভাগিনা হাফেজ মোঃ সামসুল হক।

শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহানুর জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান, সাব-ইন্সপেক্টর মোঃ মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও দূরদূরান্ত থেকে আগত অসংখ্য শুভানুধ্যায়ী ও স্থানীয় সাধারণ জনগণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

সৈয়দ আফসার আলী শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এলাকার একজন সজ্জন, হাসিখুশি ও মানবিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি আঞ্চলিক কমান্ডার ও বালিদিয়া ইউনিয়ন কমান্ডার হিসেবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com