রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৮:০৪:৪৯ পিএম
শিরোনাম বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু        কিশোরগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি নিহত, গ্রেপ্তার ২       প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস মেরি-লুইস এতা       হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন      
কুষ্টিয়ায় জ্বালানি তেলের কালোবাজারির অভিযোগে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 April, 2026

কুষ্টিয়ায় জ্বালানি তেলের কালোবাজারির অভিযোগে সংঘর্ষ জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া:  কুষ্টিয়ার দৌলতপুরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি, অনিয়ম ও প্রভাবশালীদের আধিপত্যের অভিযোগের মধ্যেই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গায় অবস্থিত রফিক ফিলিং স্টেশনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন, আপাং মন্ডল (৬৫), তার ছেলে রানা (২৩) একই এলাকার হেলাল (৬০), আমিনুদ্দিন (৭০), রাজা (৩০), রত্না খাতুন (৩০) ও শিউলী খাতুন (৩৫)।

আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রফিক ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ সীমিত করে রাখে। প্রতিদিন মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা তেল বিক্রি করে বাকি জ্বালানি মজুদ রাখে, যা পরবর্তীতে রাতের অন্ধকারে অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হয় বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

ঘটনার দিন রাতেও একই চিত্র দেখা যায়। ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও প্রভাবশালী একটি চক্র গোপনে মজুদকৃত তেল উত্তোলন শুরু করে। তবে তেল বণ্টন নিয়ে নিজেদের মধ্যেই বিরোধ সৃষ্টি হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি করে।

অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনটি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করে আসছে। গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। একইসঙ্গে সাধারণ মোটরসাইকেলে সীমিত তেল দেওয়া হলেও রাতের বেলায় কালোবাজারে তেল সরবরাহ করে থাকেন।

স্থানীয়দের দাবি, পুরো কার্যক্রমটি পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে, যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরবর্তীতে কালোবাজারে উচ্চমূল্যে তেল বিক্রি করা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে রফিক ফিলিং স্টেশনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ দৈনিক গণকন্ঠকে বলেন, রাতে তেল উত্তোলন করে কালোবাজারে বিক্রির সময় সংঘর্ষের ঘটনা শুনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপরমহলের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার বিষয়টি জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com