সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:২৩ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের শুভেচছা
নিজস্ব প্রতিবেদক ঝালকাঠি
Published : Wednesday, 8 April, 2026
ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের শুভেচছা

ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের শুভেচছা

ঝালকাঠি জেলা পরিষদের নবনিয়গকৃত প্রশাসক আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন কে পৃথক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ। 
বুধবার (৮ এপ্রিল) বিকেল তিনটায় ঝালকাঠী জেলা পরিষদে প্রশাসকের কার্যালয়ে তাঁকে পৃথকভাবে সংগঠন দুটির প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান। জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ,সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সোহেল আকন,  যুগ্ম সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার লিটন, যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন,ভিজিল্যান্স সদস্য এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক এ্যাড. মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক এ্যাড. মোঃ আমির হোসেন, লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেন,  নির্বাহী সদস্য আক্কাস সিকদার এবং এ্যাড. মোবাশ্বের আলী ভুইয়া বাদশা সহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট যুব ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় কালে এডহক কমিটির সদস্য আক্কাস সিকদার ও জিয়াউল ইসলাম জুবায়ের সহ যুব ইউনিট কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
জেলা পরিষদের প্রশাসক পদাধিকার বলে রেডক্রিসেন্ট ইউনিটে চেয়ারম্যান এর দায়িত্ব প্রাপ্ত হওয়া সংক্রান্ত চিঠি প্রশাসকের হাতে তুলে দেন রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিট লেভেল অফিসার মোঃ কাদের নুর ইসলাম। জেলা পরিষদ প্রশাসক জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ  অবদানের কথা তুলে ধরে জেলার বিচার ব্যবস্থাকে আরো গতিশীল করার উপরে গুরুত্ব আরোপ করেন। একটি সেন্ড জিবি ইউনিটের সদস্যদের উদ্দেশ্যে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন আত্ম মানবতার সেবায় যুবদেরকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি যেকোনো দুর্যোগে সবার আগে যুব ইউনিটের সদস্যরা যাহাতে উপস্থিত থাকে এবং তাদের সর্বোচ্চ প্রচেষ্টাশ সংকট মোকাবিলা করে মানবতার কল্যাণ নিশ্চিত করার আহবান জানান। তিনি রেড ক্রিসেন্ট এর কার্যক্রম গতিশীল করার মাধ্যমে ঝালকাঠি জেলা ইউনিট কে মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে সকলের সাথে এক যোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com