রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:১৬ পিএম
শিরোনাম ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
বাড়িতে হামলার পর রহস্যময় পোস্ট রোহিত শেঠির
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 April, 2026
বাড়িতে হামলার পর রহস্যময় পোস্ট রোহিত শেঠির

বাড়িতে হামলার পর রহস্যময় পোস্ট রোহিত শেঠির

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির বাসভবনের সামনে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্যোশাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ‘গোলমাল ফাইভ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা এই পরিচালক তার ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে রসিকতা করে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন।

রোববার (৫ এপ্রিল) রোহিত শেঠি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে কালো টি-শার্ট ও চশমা পরা লুকে তাকে দেখা গেছে। 

 ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এতগুলো বছর ধরে অ্যাকশন আর কমেডি সিনেমা বানিয়েছি, এখন নিজের জীবনেই সেসব যাপন করছি। 

তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই মন্তব্য করেছেন, রোহিত হয়তো তার জীবনের সাম্প্রতিক প্রতিকূলতাকে নিজের সিনেমার গল্পের সঙ্গে তুলনা করে উপহাস করছেন।

কয়েকদিন আগে রোহিত শেঠির বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালায়, যা নিয়ে তার ভক্তরা বেশ উদ্বিগ্ন ছিলেন। সেই ঘটনার পর এই প্রথম তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া জানালেন।

তার পোস্টে ভক্তরা যেমন তার নিরাপত্তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, তেমনি অনেকে তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র পরবর্তী সিজন এবং ‘গোলমাল ফাইভ’ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

‘সিংহাম’, ‘সিম্বা’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার সিনেমার এই নির্মাতা বর্তমানে পুলিশি পাহারায় তার নতুন প্রজেক্টের কাজ চালিয়ে যাচ্ছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com