রোববার ১২ এপ্রিল ২০২৬ ২০:০৪:৩৯ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
মুসলিমবিরোধী স্লোগান: স্প্যানিশ ফেডারেশনের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 April, 2026
মুসলিমবিরোধী স্লোগান: স্প্যানিশ ফেডারেশনের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

মুসলিমবিরোধী স্লোগান: স্প্যানিশ ফেডারেশনের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

গত সপ্তাহে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা যাওয়ার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিছু স্প্যানিশ সমর্থক 'যদি তুমি না লাফাও, তবে তুমি মুসলিম', এর মতো বিতর্কিত ও বিদ্বেষপূর্ণ স্লোগান দেন। ঘটনার পর ফিফা ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারি এবং নিরাপত্তা দলের প্রতিবেদন পরীক্ষা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 

ইএসপিএন জানিয়েছে, স্প্যানিশ ফেডারেশনকে বড় জরিমানা অথবা স্টেডিয়াম দর্শকশূন্য রাখার মতো শাস্তি দেওয়া হতে পারে।

ফিফার মুখপাত্র বলেন, 'মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএফইএফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।' পাশাপাশি বার্সেলোনার স্থানীয় পুলিশও ইসলামবিরোধী ও বর্ণবাদী স্লোগান নিয়ে তদন্ত করছে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান এবং স্পেন জাতীয় দলের কোচ লুই দে লা ফুয়েন্তে। তবে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন স্পেন ও বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল, তিনি মুসলিম ও মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত। ১৮ বছর বয়সী ইয়ামাল দুই বছর আগে স্পেনের ইউরো জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ২০২৬ বিশ্বকাপেও তিনি দলের ভরসা।

ইয়ামাল ম্যাচের পর ইনস্টাগ্রামে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। স্টেডিয়ামে স্লোগান দেওয়া হচ্ছিল—যদি তুমি না লাফাও, তবে তুমি মুসলিম। এটি ব্যক্তিগত নয়, তবে একজন মুসলিম হিসেবে এটি চরম অবমাননাকর এবং অসহনীয়।' 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com