রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩১ পিএম
শিরোনাম বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু        কিশোরগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি নিহত, গ্রেপ্তার ২       প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস মেরি-লুইস এতা      
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 April, 2026
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া এক ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় নারীসহ চারজনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 

এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শিশু ধর্ষণ দমন আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ সত্যতা নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) এবং একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। এর মধ্যে মো. রাসেল ছাড়া বাকি সবাই পলাতক রয়েছে।

আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা জানান, ২০২৩ সালের ১ এপ্রিল এই আসামিরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ভুক্তভোগী শিশুকে আটকিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পরে তাকে ধর্ষণ করেন। 

তিনি আরও জানান, শিশুর বাবা থানায় মামলা দায়ের করলে দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আদালত আজ রায় ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, 'স্টেডিয়ামের ভিতরে ধর্মকে বিদ্রূপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অজ্ঞতা এবং বর্ণবাদ। ফুটবল উপভোগ করার জন্য, নিজের দলকে সমর্থন দেওয়ার জন্য, কাউকে তার পরিচয় বা বিশ্বাসের কারণে অসম্মান করার জন্য নয়।'


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com