| শিরোনাম |
|
বিশেষ চাহিদাসম্পন্নদের লিফটে সুস্থ যাত্রীদের দখল।
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বিশেষ চাহিদাসম্পন্নদের লিফটে সুস্থ যাত্রীদের দখল। সাম্প্রতিক সময়ে তোলা একটি দৃশ্যে দেখা যায়, লিফটের সামনে অপেক্ষমাণদের বড় অংশই সুস্থ ও কর্মক্ষম। ফলে প্রকৃত উপকারভোগীদের প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেক সময়। অনেক ক্ষেত্রে তারা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সিঁড়ি ব্যবহার করছেন, যা তাদের জন্য বিপজ্জনক। স্থানীয়দের মতে, এটি কেবল নিয়ম লঙ্ঘন নয়, বরং সামাজিক দায়িত্ববোধের অভাবেরই বহিঃপ্রকাশ। এক পথচারী বলেন, “যারা সহজেই সিঁড়ি ব্যবহার করতে পারেন, তারাও লিফটে উঠছেন এতে প্রকৃত প্রয়োজনীদের কষ্ট বাড়ছে।” সংশ্লিষ্টদের দাবি, অপ্রয়োজনীয় ব্যবহার লিফটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এতে রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে এবং সেবার স্থায়িত্ব হুমকির মুখে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অযথা লিফট ব্যবহারের অভ্যাস মানুষের দৈনন্দিন শারীরিক পরিশ্রম কমিয়ে দিচ্ছে। ফলে স্থূলতা, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ছে। সচেতন মহল মনে করছে, এই সমস্যা সমাধানে প্রয়োজন কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধি। প্রয়োজনে লিফট ব্যবহারে নির্দিষ্ট নীতিমালা কার্যকর করা এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। |