| শিরোনাম |
|
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ এরপর টাইব্রেকারে ঝলক দেখান বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কূজর। প্রতিপক্ষের তিনটি শট আটকে দেন তিনি। এতেই এশিয়ান গেমসের টিকিট পায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দুই গোল আদায় করে বাংলাদেশ। ১১ মিনিটে রাকিবুল হাসান করেন ফিল্ড গোল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। তবে এর চার মিনিট পরই এক গোল শোধ করে হংকং। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে রীতিমতো হতাশায় ডোবায় হংকং। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে দলকে সমতায় ফেরান হংকংয়ের ইশতিয়াক আহমেদ। যদিও বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশও দমে যায়নি। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে স্কোর ৩-২ করেন আশরাফুল ইসলাম। এরপর ম্যাচের ৪৬ মিনিটে হংকংয়ের কুলদীপ সিং গোল করলে ম্যাচে আবার ৩-৩ সমতা হয়। তবে এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এই সুযোগ হাতছাড়া করেননি আশরাফুল। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে চতুর্থ গোলটিও এনে দেন। ৪৮ মিনিটেই চতুর্থ গোল করে স্কোর ৪-৪ করে নেয় হংকং। আগামী সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এবার ৯ দলের বাছাইপর্বে শীর্ষ ছয় দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আজ জয় পাওয়ায় অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত। |