রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:৫২ এএম
শিরোনাম কুয়াকাটা সৈকতে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ভাঙা কংক্রিট        প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান        পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন        জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট       
ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
ফেনী প্রতিনিধি :
Published : Thursday, 9 April, 2026
ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী জেলার সদর থানাধীন মধ্যরামপুর ইসলামপুর রোডস্থ এলাকায় বিএসটিআই অনুমোদন বিহীন অবৈধ লেভেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং, প্রাতিষ্ঠানিক লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে ভোজ্যতেলের অবৈধ মজুদ করে অসাধুভাবে বাজারজাত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ এপ্রিল ২০২৬খ্রিঃ ১১০০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং ০৪ বিজিবিসহ মোবাইল কোট পরিচালনা করে ফেনী জেলার সদর থানাধীন মধ্যরামপুর ইসলামপুর রোডস্থ এলাকায় ‘ইসমাইল এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ৫০ টাকা জরিমানা/অর্থদন্ড প্রদান করা হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে। 

র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং ০৪ বিজিবি কর্তৃক জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com