রোববার ১৭ মে ২০২৬ ১২:০৫:৪৪ পিএম
শিরোনাম চাঁপাইনবাবগঞ্জে কোরবানির বাজারে আলোচনায় ‘নবাব’, বিশাল গরু ঘিরে বাড়ছে আগ্রহ        চাঁপাইনবাবগঞ্জে কোরবানির বাজারে আলোচনায় ‘নবাব’, বিশাল গরু ঘিরে বাড়ছে আগ্রহ        বরিশাল জেলায় সাব রেজিস্ট্রার সংকটে সেবা ব্যাহত, রাজস্ব হারাচ্ছে সরকার        ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক        ন্যায় ও মানবাধিকারের পক্ষে আপসহীন কণ্ঠস্বর        ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা       
সয়াবিনের বাজারে অস্থিরতা, উধাও ১ ও ২ লিটারের বোতল
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 11 April, 2026
সয়াবিনের বাজারে অস্থিরতা, উধাও ১ ও ২ লিটারের বোতল

সয়াবিনের বাজারে অস্থিরতা, উধাও ১ ও ২ লিটারের বোতল

জ্বালানি তেলের সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে নতুন সংকট।

রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা ও শান্তিনগরসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেলের তীব্র আকাল চলছে। দোকানগুলোতে ৫ লিটারের দু-একটি বোতল দেখা গেলেও ১ ও ২ লিটারের বোতল খুঁজে পাওয়া যাচ্ছে না।

বর্তমানে সরকার নির্ধারিত ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা এবং ৫ লিটারের দাম ৯৫৫ টাকা। তবে বাজারে খোলা সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা এবং পাম তেল ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিলে দোকানের ভেতর থেকে তেল বের করে দেওয়া হচ্ছে।

খুচরা বিক্রেতারা এই সংকটের জন্য ডিলারদের দায়ী করছেন। তাঁদের দাবি, গত কয়েক দিন ধরে ডিলাররা ছোট বোতল সরবরাহ করছেন না। সরবরাহ কম থাকার অজুহাত দেওয়া হলেও ৫ লিটারের বোতল ঠিকই পাওয়া যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ, যাঁদের একবারে ৫ লিটার তেল কেনার সামর্থ্য নেই।

ক্রেতারা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে পরিবহন খরচ বৃদ্ধির কথা বলে সবকিছুর দাম বাড়ানো হচ্ছে। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বাজার স্থিতিশীল থাকবে। 

ভোক্তাদের দাবি, কঠোর বাজার মনিটরিংয়ের মাধ্যমে কৃত্রিম এই সংকট দূর করে ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে নিম্নবিত্তের মানুষের কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদকে ঘিরে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে জিপিও লিংক রোডের স্বর্ণ গলি এলাকায় এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে। তবে পরদিনই হকাররা আবারও সেখানে দোকান বসালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় শনিবার বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com