রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:০৭ এএম
শিরোনাম ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        বাঁশখালীতে পৃথক অভিযানে এক মাদকাসক্ত ও এক কারবারির কারাদণ্ড        কুয়াকাটা সৈকতে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ভাঙা কংক্রিট        প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী       
প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস মেরি-লুইস এতা
খলা প্রতিবেদক :
Published : Sunday, 12 April, 2026
প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস
 মেরি-লুইস এতাইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মেরি-লুইস এতা। জার্মানির বুন্দেসলিগা ক্লাব ইউনিয়ন বার্লিন তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

শনিবার এফসি হাইডেনহেইমের বিপক্ষে ৩-১ গোলে হারের পর বরখাস্ত হন কোচ স্টিফেন বাউমগার্ট। তার জায়গায় মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৩৪ বছর বয়সী মেরি-লুইস।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি, যা ছিল বুন্দেসলিগায় প্রথম নারী সহকারী কোচ হওয়ার ঘটনা। ২০২৪ সালে নিষেধাজ্ঞার কারণে প্রধান কোচ অনুপস্থিত থাকলে ডার্মস্ট্যাটের বিপক্ষে ম্যাচে টাচলাইনে দাঁড়িয়ে ইতিহাস গড়েন তিনি।

খেলোয়াড়ি জীবনে জার্মানি নারী যুব দলের হয়ে খেলেছেন মেরি-লুইস এবং টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। বর্তমানে তিনি ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইউনিয়ন বার্লিনের পরিচালক হর্স্ট হেল্ট বলেন, সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বুন্দেসলিগায় ১১ নম্বরে অবস্থান করছে ইউনিয়ন বার্লিন। অবনমন শঙ্কা এড়াতে বাকি ম্যাচগুলোতে ভালো ফল পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন নতুন কোচ মেরি-লুইস।

দায়িত্ব পেয়ে মেরি-লুইস বলেন, কঠিন এই চ্যালেঞ্জে ক্লাব তার ওপর আস্থা রাখায় তিনি আনন্দিত এবং দলকে ঘুরে দাঁড় করাতে আত্মবিশ্বাসী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com