রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:৩০ এএম
শিরোনাম প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান        পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন        জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত       
বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি:
Published : Sunday, 12 April, 2026
বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
বান্দরবানে আগুনে দগ্ধ হয়ে হ্লানুচিং মারমা নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হ্লানুচিং মারমা (৪৬) ওই এলাকার মেদোক  মারমার কন্যা।

রবিবার (১২ এপ্রিল)  বেলা ২টায় বান্দরবান  পৌর এলাকার বালাঘাটা ফথোয়াই অং কারবারি পাড়ায় এঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জান যায়, নিহত হ্লানুচিং মারমাদের বাড়ি পাড়া থেকে একটু দূরে হওয়ায় ওই দিকে তেমন কারো যাওয়া আসা নেই। তবে আজ দুপুরে হঠাৎ তাদের বাড়িটিতে  আগুন দেখতে পেয়ে প্রতিবেশিরা ফায়ারসার্ভিস ও পুলিশে খবর দেয়। স্থানীয় ও ফায়ারসার্ভিসের কয়েক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হ্লানুচিং মারমা'র মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানায়, হ্লানুচিং মারমা
দীর্ঘদিন ধরে মানসিক  ভারসাম্যহীতায় ভুগছিলেন এবং বাড়িতে মা-বাবার অনুপুস্থিতে নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বান্দরবান ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার  কামাল হোসেন  বলেন, খবর পেয়ে  ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পোড়া বাড়িতে তল্লাশি করে  বাথরুম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। স্থানীয়দের বরাত তিনি আরও বলেন, হ্লানুচিং মারমা গত ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকার লোকজনকে মারধর করতে দৌড়াতেন। এছাড়া আজ সকালেও তার মা-বাবাকে মেরে ঘর থেকে তাড়িয়েছেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন বলে জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com