রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:২১ এএম
শিরোনাম ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        বাঁশখালীতে পৃথক অভিযানে এক মাদকাসক্ত ও এক কারবারির কারাদণ্ড        কুয়াকাটা সৈকতে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ভাঙা কংক্রিট        প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী       
পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
মো: মনিরুজ্জামান (পাবনা):
Published : Sunday, 12 April, 2026

পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহতপাবনার চাটমোহর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে সাইকেলের সংঘর্ষে রনি (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কুয়াবাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে এবং চাটমোহরের ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পড়ালেখার সুবিধার্থে সে চাটমোহর উপজেলার কুয়াবাশী গ্রামে তার নিঃসন্তান মামা সদর আলীর বাড়িতে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রনি সাইকেলযোগে কুয়াবাশী বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়েব খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com