| শিরোনাম |
|
বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
বিপ্লব চক্রবর্তী,
বান্দরবান জেলা প্রতিনিধি:
|
বান্দরবানের নাইক্ষ্যংছিড়িতে বিশেষ অভিযানে দুইটি বিদেশী পিস্তলসহ মো. ফারুক হোসেন ও মো.নুরুল আলম নামের দুই যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে বিজিবি।আটককৃত মো. ফারুক হোসেন (২১) উখিয়া সাংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এফ-১,১৩ নম্বর ক্যাম্পের মো.হোছনের ছেলে। অপরজন মো.নুরুল আলম (৩০), নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড প্রধান ঝিড়ি এলাকার মৃত সোলাইমানের ছেলে। রবিবার (১২ এপ্রিল) বিকালে নাইক্ষ্যংছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন। মামলা সুত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউপির ১নম্বর ওয়ার্ড বাগান ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।এসময় চাকঢালা হইতে ১ টি Discover ১০০ সিসি মটরসাইকেল যোগে ২ জন আরোহী বিজিবি চেকপোষ্টের সামনে আসলে তাদেরকে মটোরসাইকেল থামানোর সিগন্যাল দেওয়া হলে মটরসাইকেল আরোহী ২ জনই বিজিবি সদস্য-গণদেরকে দেখে দ্রুত দৌঁড়িয়ে পালানোর চেষ্টা করে। সকলের সহযোগীতায় তাদের আটক করে তল্লাসী করলে তাদের কাছ থেকে খালী ম্যাগাজিনসহ ১ টি TT Cal 9mm PARA পিছল, ম্যাগাজিনসহ ১ টি বিদেশী পিস্তল, 9mm পিত্তলের ৪২ রাউন্ড গুলি ও নগদ ৯৮ হাজার ৪৮৫টাকা উদ্ধার করা হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয় এবং এনিয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। নাইক্ষ্যংছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ বলেন, আটক দুই জনেই থানা হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। |