সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:১৮ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
শোভাযাত্রা আর সাংস্কৃতিক আয়োজনে জমল কলেজ ক্যাম্পাস
মাধবপুর প্রতিনিধি:
Published : Wednesday, 15 April, 2026
শোভাযাত্রা আর সাংস্কৃতিক আয়োজনে জমল কলেজ ক্যাম্পাস

শোভাযাত্রা আর সাংস্কৃতিক আয়োজনে জমল কলেজ ক্যাম্পাস

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ। দিনব্যাপী নানা কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।কলেজ গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদের দিকনির্দেশনায় এ আয়োজন সম্পন্ন হয়।সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অংশগ্রহণকারী যোগ দেন।পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এসএফ এএম শাহজাহান। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন।বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে এসব ঐতিহ্য ধারণ ও চর্চার আহ্বান জানান।আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে এবং বৈশাখের উৎসবমুখর আবহে ভরে ওঠে চারপাশ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com