| শিরোনাম |
|
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিবেদক :
|
![]() স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের পর গত বছরের ২৮ জানুয়ারি অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা আরও বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করা জরুরি। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। |