রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:২২ এএম
শিরোনাম আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        বাঁশখালীতে পৃথক অভিযানে এক মাদকাসক্ত ও এক কারবারির কারাদণ্ড        কুয়াকাটা সৈকতে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ভাঙা কংক্রিট        প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান       
জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল
লালমানিরহাট প্রতিনিধি:
Published : Wednesday, 15 April, 2026
জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল

জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল

প্রতিদিন শত শত মানুষ এখানে আসে এক টুকরো আশার খোঁজে। কিন্তু হাসপাতালের বারান্দায় দীর্ঘ লাইন —এ যেন নিত্যদিনের দৃশ্য।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চিকিৎসক। ১০৪ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও এখানে রয়েছে মাত্র ১১ জন।জনবল সংকটের কারণে যারা ডিউটিতে আছেন, তাদের ওপরও পড়ছে চরম কাজের চাপ।

উন্নত চিকিৎসা সেবা আর রোগীদের দুর্ভোগ কমাতে ২০১৭ সালের  নভেম্বর মাসে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে  ২ শত ৫০ শয্যা বিশিষ্ট নতুন একটি ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। তবে নানা জটিলতায় এত বছর পরেও পুরোদমে চালু সম্ভব হয়নি এই ভবনের আনুষ্ঠানিক যাত্রা।

২৫০ শয্যার অবকাঠামো তৈরি হলেও ১ শত শয্যার কম অবকাঠামো ও জনবল দিয়ে চালানো হচ্ছে হাসপাতালের নিয়মিত কার্যক্রম। শয্যা সংকটের কারণে উপায় না পেয়ে এখনও পুরাতন ভবনের বারান্দা ও মেঝের এক বেডেই ২ থেকে ৩ জন রোগীকে থাকতে হচ্ছে। জনবল সংকটের কারণে চাপ সামলাতে না পেরে মেজাজ হারাচ্ছে এখানে কর্মরত অনেকেই  এমন অভিযোগ ভুক্তভোগীদের.

হাসপাতালের এমন দুর্দশার কথা নিজেই স্বীকার করে,১০৪ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছে মাত্র ১১ জন, তাই রোগীদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে বলে জানালেন লালমনিরহাট সদর হাসাপাতালের তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজ।

সব সংকট কাটিয়ে জেলার চিকিৎসা সেবায় বড় অবদান রাখবে ২৫০ শয্যার এই হাসপাতাল এমনটাই আসা করছেন সংশ্লিষ্টজনেরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com