সোমবার ১১ মে ২০২৬ ০৫:০৫:১৩ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 15 April, 2026


ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযানজি এম ছানাউল্লাহ, ভোলা জেলা প্রতিনিধি। ভোলায় ইয়াবা ও গাঁজাসহ শেখ ফরিদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কলঘাট বাজার সংলগ্ন সুদূর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ শেখ ফরিদকে আটক করা হয়।

আটককৃত শেখ ফরিদ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদূর চর ৯ নম্বর ওয়ার্ডের মালেক ব্যাপারীর ছেলে বলে জানা গেছে।

কোস্টগার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com