মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১১:০৬:৩১ এএম
শিরোনাম তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে       ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      
চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান সোলারস্টোক বিডি লিমিটেডের সাথে ওয়েলকেয়ার গ্রুপের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন।
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 16 April, 2026
চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান সোলারস্টোক বিডি লিমিটেডের সাথে ওয়েলকেয়ার গ্রুপের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন।

চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান সোলারস্টোক বিডি লিমিটেডের সাথে ওয়েলকেয়ার গ্রুপের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন।

পহেলা বৈশাখে চাইনিজ প্রতিষ্ঠান সোলারস্টোক বিডি লিমিটেডের সাথে বাংলাদেশের সুনামধন্য গ্রুপ অফ কোম্পানি ওয়েলকার গ্রুপের বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। ওয়েলকেয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়েলকেয়ার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান বদিউজ্জামান মিঠু,  ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও ওয়েলকেয়ার গ্রুপের উপদেষ্টা টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।  সোলারস্টোক বিডির পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার স্টার চু ও সিওও আইস ডুয়ান।
চুক্তি স্বাক্ষর শেষে চায়না প্রতিনিধি দল পূর্বাচল ওয়েলকেয়ার টাউন পরিদর্শন করেন। এ সময় তারা ওয়েলকেয়ার গ্রুপ কর্তৃক আয়োজিত বৈশাখী উৎসবে অংশগ্রহণ করেন। বিদেশি হয়েও তারা বাঙালি সাজে সেজে মেতে উঠেন। বাঙালি পোশাকের বর্ণিল সাজে তারা বাঙালি সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যান। অংশগ্রহণ করেন চিরায়িত বাংলার ঐতিহ্য পান্তা ইলিশ উৎসবে। দিনভর আনন্দ উল্লাস শেষে তারা বারবিকিউ ভোজনে অংশগ্রহণ করেন। 
এ সময় মিঃ স্টার চু ও মিসঃ আইস ডুয়ান ওয়েলফেয়ার গ্রুপের ভূয়সী  প্রশংসা করেন। দেশের বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টি,  শিল্পায়ন, নগরায়ন, আবাসন শিল্পে ব্যাপক অবদানের জন্য তারা ওয়েলকেয়ার গ্রুপ কে ধন্যবাদ জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com