সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:০০ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 16 April, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে বাংলা নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে আদিয়াত রহমান (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। 

গত মঙ্গলবার (১৪ এপ্রিল)  দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত আদিয়াত রহমান জেলা শহরের কান্দিপাড়ার শরিফুর রহমানের ছেলে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র। এই ঘটনা তালহা রহমান নামে আরও এক কিশোর আহত হয়েছে। 

আদিয়াত রহমানের বাবা শরিফুর রহমান জানান, সকালে স্কুলে নববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায় আদিয়াত। দুপুরে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে অবকাশ এলাকায় কয়েকজন ছিনতাইকারী আদিয়াত ও তার বন্ধুদের পথ অবরোধ করে। তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে প্রতিবাদ করলে আদিয়াতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার এক বন্ধুকে মারধোর করে আহত করে। এই ঘটনা একজন ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছে। তবে বাকিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে বন্ধের দিন সার্জারি চিকিৎসক না থাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে আদিয়াতকে অপারেশন করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com