সোমবার ১১ মে ২০২৬ ০৫:০৫:০৮ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
বিপ্লব চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি:
Published : Thursday, 16 April, 2026
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আবদুল ওয়াদুদ সায়েম (১৯) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সায়েম চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদাপাথর এলাকার মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রমণে আসা একদল পর্যটক লামা সাদাপাথর এলাকার হোয়াইট রিসোর্টে ওঠেন। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসলে নামলে স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান সায়েম। এসময় তার সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আবদুল ওয়াদুদ সায়েমের সন্ধান পাওয়া যায়নি।

লামা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com