মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:১৮ পিএম
শিরোনাম ২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি       লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১      
ফের পর্দায় ফিরছে অ্যাটলি-শাহরুখ জুটি, ‘জওয়ান ২’-তে ভিলেন কে
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 22 April, 2026
ফের পর্দায় ফিরছে অ্যাটলি-শাহরুখ জুটি, ‘জওয়ান ২’-তে ভিলেন কে

ফের পর্দায় ফিরছে অ্যাটলি-শাহরুখ জুটি, ‘জওয়ান ২’-তে ভিলেন কে

২০২৪ সালে বক্স অফিসে জয়রথ ছুটিয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’। বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করার পাশাপাশি এই ছবি কিং খানকে এনে দিয়েছে কর্মজীবনের প্রথম জাতীয় পুরস্কার। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সিনেমাপ্রেমীদের জন্য এলো বড় খবর। 

আবারও পর্দায় ফিরছে আজাদ ও বিক্রম রাঠোরের রসায়ন। পরিচালক অ্যাটলির সঙ্গে জওয়ানের সিক্যুয়ালের জন্য হাত মেলাচ্ছেন শাহরুখ খান।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, নিজের পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেই ‘জওয়ান ২’-এর কাজ শুরু করবেন শাহরুখ। দীর্ঘ প্রতীক্ষার পর এই ছবির স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। জওয়ানের প্রথম কিস্তিতে ভিলেন হিসেবে নজর কেড়েছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। এবারও সেই ধারাই বজায় রাখতে চাইছেন পরিচালক অ্যাটলি। শোনা যাচ্ছে, দ্বিতীয় পর্বেও খলনায়কের চরিত্রের জন্য দক্ষিণ ভারতের কোনো নামী প্রথম সারির তারকাকে নেওয়ার পরিকল্পনা করছে টিম জওয়ান। 

যদিও শাহরুখ বা অ্যাটলি কেউই এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

অ্যাটলির বলিউড অভিষেক হওয়া এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১১০০ কোটি রুপি আয় করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অনন্য নজির গড়েছিল। 

উল্লেখ্য, ৭১তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান জেতেন শাহরুখ খান এবং ‘চালেয়া’ গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পান শিল্পা রাও। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এটিই শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার। এখন দেখার বিষয়, সিক্যুয়েলে অ্যাটলি ও শাহরুখের এই জুটি আগের সব রেকর্ড ভেঙে নতুন কী চমক উপহার দেয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com