মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:২৩ পিএম
শিরোনাম লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে      
বাড়ইপাড়া কমিউনিটি ক্লিনিকে হামের বুস্টার ডোজ টিকাদান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 25 April, 2026


বাড়ইপাড়া কমিউনিটি ক্লিনিকে হামের বুস্টার ডোজ টিকাদান কর্মসূচি শুরু
ঢাকা সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া কমিউনিটি ক্লিনিকে হামের বুস্টার ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৭৩০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। কর্মসূচি শুরুর পর থেকেই ক্লিনিক প্রাঙ্গণে অভিভাবক ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

টিকাদান কার্যক্রমের সার্বিক তদারকিতে রয়েছেন ইউনিয়ন ফোকাল পার্সন মোঃ ইসমাঈল পারভেজ এছাড়াও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ নাজমা বেগমের উপস্থিতিতে সকাল থেকেই সুশৃঙ্খল পরিবেশে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও সুসংগঠিত ব্যবস্থাপনার ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কার্যক্রম এগিয়ে চলছে। 
অভিভাবকরা তাদের শিশুদের সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের হামের মতো সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com