মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১১:০৬:৪৬ এএম
শিরোনাম নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে       ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত       পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদে ফেলে অপহরণ, পরে মুক্তিপণ দাবি গ্রেফতার ৩       ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত       নতুন কুঁড়ি স্পোর্টস বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দিল বগুড়া জেলা পরিষদ       
*মালদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু:
মালদ্বীপ থেকে, আনোয়ার হোসেন রাজু
Published : Tuesday, 28 April, 2026
*মালদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু:
মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক দুর্ঘটনায় কক্সবাজার জেলার প্রবাসী বাংলাদেশি যুবক জনাব রাশেদুল হাসান (২০) মৃত্যুবরণ করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি গুরাইধু দ্বীপে অবস্থিত Ali Teste Coffee Shop-এ কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে তিনি পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ শুরু থেকেই মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। একইসঙ্গে, নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুততার সঙ্গে মরদেহ দেশে প্রেরণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিহতের মরদেহ আগামীকাল, ২৮ এপ্রিল ২০২৬ তারিখে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশে তাঁর পরিবারের নিকট পাঠানো হবে।

মান্যবর হাইকমিশনার, ড. মোঃ নাজমুল ইসলাম, এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com