মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:৪১ পিএম
শিরোনাম লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে      
হানিয়া আমিরকে ঘিরে নতুন গুঞ্জন
বিনোদন প্রতিবেদক:
Published : Thursday, 30 April, 2026
হানিয়া আমিরকে ঘিরে নতুন গুঞ্জন
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, পুরোনো সম্পর্কের তিক্ততা ভুলে আবারও কাছাকাছি এসেছেন গায়ক আসিম আজহার। একসময় তাদের প্রেম ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরে বিচ্ছেদের মধ্য দিয়ে সেই সম্পর্কের ইতি ঘটলেও সাম্প্রতিক কিছু ঘটনা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। সম্প্রতি আসিম আজহারের এক কনসার্টে হানিয়ার উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

মঞ্চে গান গাওয়ার সময় আসিমের হানিয়ার দিকে তাকিয়ে আবেগঘন পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এরপর যুক্তরাষ্ট্রে আসিমের আরেকটি কনসার্টেও দেখা যায় হানিয়াকে। ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও তার হাতে থাকা রুমালে বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। বিষয়টিকে ভক্তরা কাকতালীয় নয়, বরং সম্পর্কের ইঙ্গিত হিসেবেই দেখছেন।

 সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নিজেদের সম্পর্ককে ধীরে ধীরে প্রকাশ্যে আনছেন এই দুই তারকা। কখনো চোখের ভাষা, কখনো ঘনিষ্ঠ মুহূর্ত সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। এদিকে পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের দাবি, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতেও বসতে পারেন হানিয়া ও আসিম। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com