বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:১৬ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
সুনামগঞ্জে হাওরবাসির কান্না ফসল পানিতে তলিয়ে
সুনামগঞ্জ প্রতিনিধি
Published : Monday, 4 May, 2026
সুনামগঞ্জে হাওরবাসির কান্না ফসল পানিতে তলিয়ে
সুনামগঞ্জ জেলার বেশিরভাগ হাওরে অতিবৃষ্টির কারণে বিভিন্ন বাঁধ  ভেঙ্গে তলিয়ে যাচ্ছে বোরো ফসল।কৃষকের একমাত্র সম্বল বোরো ধান ডুবে যাওয়ার কারণে তারা আজ দিশেহারা।অফিসের তথ্য অনুসারে ২০২৬ সালের বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলার ১৩৭টি হাওরে মোট ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বা চাষ হয়েছে । এটি জেলার ছোট-বড় ১২টি উপজেলার হাওরাঞ্চলের কৃষি বিভাগের তথ্য। এর মধ্যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ ধান কাটা হয়েছে, তবে অকাল বন্যা ও জলাবদ্ধতায় অনেক ফসলি জমি তলিয়ে গেছে। এভাবের লক্ষ্যমাত্রা ছিল  প্রায় ১২ লাখ ৩৩ হাজার ৫১৭ মেট্রিক টন ধান। কিন্তু দুঃখের বিষয় সুনামগঞ্জ জেলার মধ্যনগর দিরাই শাল্লা জামালগঞ্জ তাহিরপুর উপজেলার অনেক হাওর এর বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। জানা যায় মধ্যনগর উপজেলার বোয়ালা হাওর, দিরাই উপজেলার বরামের হাওর,ছায়ার হাওর তলিয়ে গেছে।তাহিরপুর উপজেলার শামসার হাওর,শনির হাওরের একাংশ পানি ডুকে ফসল তলিয়ে যাচ্ছে।

কৃষক যাই কষ্ট করে ধান কেটে বাড়িতে আনছেন,এনে আরও বিপদে পরছেন।রোদের অভাবে ধান পঁচে গন্ধ বাহির হচ্ছে। টানা বৃষ্টির কারণে কেউ ধান শুকাতে পারছেন না।অনেকেই বলছেন এরকম পরিস্থিতি আমরা কখনো দেখি নাই।বৃষ্টির পানিতে হাওর তলিয়ে যায় এই প্রথম আমরা দেখলাম।জলাবদ্ধতার জন্য পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন অনেকেই। কৃষকরা দাবী করছেন অপরিকল্পিত বাঁধের জন্য বৃষ্টির পানি বাহির হতে পারে না তাই হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।দ্রুত এর সমাধান না করলে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতিতে পরতে হবে।
বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর বাসি তারা শ্রমিক ও হারভেস্টার মেশিনের অভাবে ধান কাটাতে পারছেন না।অনেকের দাবী পর্যাপ্ত শ্রমিক ও হারভেস্টার মেশিন থাকলে দ্রুত ধান কাটাতে পারতেন।বড় গৃহস্থ আতাউর রহমান বলেন শ্রমিক সংকট এর ফলে বেশি টাকা দিয়ে শ্রমিক এনে ধান কাটাতে হচ্ছে। আমি ১০০০ টাকা করে ১২ জন শ্রমিক এনে দুদিন ধরে ধান কাটাচ্ছি। যা আমার জন্য কষ্টকর।যদি পর্যাপ্ত শ্রমিক থাকত তাহলে আমার অতিরিক্ত টাকা খরচ হতো না।এখন আমি ধানগুলো কেটেও বিপদে আছি।রোদের অভাবে শুকাতে পারছি না।আল্লাহই জানেন কি হবে বুঝতে পারছি না।

কৃষক আনোয়ার পাশা বলেন এত কষ্ট করে ধান কেটে বাড়িতে এনেও আনন্দ নেই কারণ ধানের দাম একেবারে কম।আমরা ধান বিক্রি করতে পারছি না। কৃষক যে কষ্ট করে এবং খরচ করে ধান উৎপাদন করে এই পরিমাণ দাম বাজারে  পায়না। কৃষকের এই দুর্ভোগ দ্রুত সমাধান করতে হবে নইলে হাওর পারের মানুষ এই পেশায় আগ্রহ কমাবে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের হাওরগুলোতে বোরো ধান কাটা প্রায় শেষের দিকে হলেও, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেষ সময়ে ধান কাটা ও ঘরে তোলা নিয়ে চরম বিপর্যয় ও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তারা জানান আবহাওয়া ভালো থাকলে ১৫ মে'র মধ্যে ধান কাটা শেষ হবে।

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অনেক হাওরের পাকা ধান তলিয়ে গেছে। ২ মে পর্যন্ত প্রায় ১৮ হাজার ৩৫৩ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে বলে জানান।এদিকে যাদুকাটা নদীতে বালু মহান বন্ধ রেখেছে প্রশাসন। 
তবে কৃষকরা এসব তথ্যের সত্যতা পাননা।তারা বলেন আমাদের জমিতে অনেক ধান এখনও কাটার বাকি আছে।

পর্যাপ্ত শ্রমিক ও হারভেস্টার এর অভাবে আমরা আমাদের ধান কাটতে পারছি না। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com