বুধবার ১০ জুন ২০২৬ ১৯:০৬:৩৬ পিএম
শিরোনাম জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাউশির পরিচালক নিয়োগে শিক্ষা ক্যাডারে ক্ষোভ       ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান       
ঘুমন্ত স্ত্রীর শরীরে বটির কোপ: নড়াইলে স্বামীর নৃশংসতায় নিভে গেল এক সন্তানের মায়ের জীবন
নড়াইল প্রতিনিধি:
Published : Wednesday, 6 May, 2026
ঘুমন্ত স্ত্রীর শরীরে বটির কোপ: নড়াইলে স্বামীর নৃশংসতায় নিভে গেল এক সন্তানের মায়ের জীবন
নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সাকিব শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের বাসিন্দা চাঁদনী আক্তার খাদিজা তার স্বামী সাকিব শেখ ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গত সোমবার নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনী আক্তারের ওপর ধারালো বটি নিয়ে হামলা চালান সাকিব শেখ। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনী আক্তারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সাকিব শেখকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, সাকিব শেখ মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সেই পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহত চাঁদনী আক্তার খাদিজার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মায়ের এমন নির্মম মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com