বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:৫৯ পিএম
শিরোনাম ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ      
একটি খালের অভাবে বড় বাংলাইল ও ছোট বাংলাইল বিলের শতাদিক কৃষকের কয়েক হাজর মন ধানের জমি ২ হাত পানির নিচে
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 6 May, 2026
একটি খালের অভাবে বড় বাংলাইল ও ছোট বাংলাইল বিলের শতাদিক কৃষকের কয়েক হাজর মন ধানের জমি ২ হাত পানির নিচে 
ময়মনসিংহ জেলা  গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সওদাগর বাড়ীর বড় বাংলাইল ও ছোট বাংলাইল বিলের শতাদিক কৃষকের কয়েক হাজার মন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। সম্প্রতি অতি বৃষ্টির ফলে  পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার মন বোর ধানের জমি।  উজানে মাইজ্জপুরি বিল, বাইমা বিল, মিনাইপুরি বিল সহ আশপাশের বিভিন্ন এলাকা হতে বৃষ্টির পানি বড় বাংলাইল ও ছোট বাংলাইল বিলে নামে। বিল ২ টি হতে রাইজান নদীতে পানি নিস্কাসনের জন্য অনেক আগে থেকেই একটি খাল রয়েছে কিন্তু খালের পার্শ্ববর্তী জমির মালিকেরা অবৈধভাবে খাল ভরাট করে পানি নিস্কাসনের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে বিপাকে পড়েছে বড় বাংলাইল ও ছোট বাংলাইল বিলের কয়েক হাজার মন বোর ধানের জমি মালিকগন। সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে সওদাগর বাড়ী পরিবারের লোকজনের।  

২ টি বিল হতে সওদাগর বাড়ী পরিবারের লোকজনের ২/৩ হাজার মন বোর ধান পেয়ে থাকেন। অতি বৃষ্টির কারণে প্রায় প্রতি বছর সওদাগর বাড়ী পরিবারের লোকজনের বোর ধানের জমি পানি বন্ধী হয়ে যায়। বিল ২ টি হতে সওদাগর বাড়ী পরিবারের লোকজন বোর ধানের জমি হতে  সারা বছরের ফসল পেয়ে থাকে। অতি বৃষ্টি শুরু হলে ধান কাটার জন্য দিন মজুর পাওয়া যায় না। কাচা ধান ৬ শত টাকা আর দিনমজুরের ময়না ১২ শত টাকা হতে ১৫ শত টাকা হলেও দিন মজুর পাওয়া যায় না।  ধান কাটার পর ধান মড়াই করার জন্য মেশিন পাওয়া যায় না। ৪/৫ মাসের কষ্টের ফসল নিমিষেই নষ্ট হয়ে যায়। বড় বাংলাইল ও ছোট বাংলাইল বিল হতে রাইজান নদীর দূরত্ব মাত্র ১ কিলোমিটার। ২ টি বিলের মুখ হতে মাত্র ১ কিলোমিটার সরকারি খাল পুর্ন খনন করে দিলে প্রতি বছর সওদাগর বাড়ী পরিবারের লোকজন সহ আশপাশের লোকজনের হাজার হাজার মন বোর ধানের জমি পানি বন্ধীদশা হতে বেঁচে যেতে পারে।  বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ২ টি বিলের শতাদিক কৃষকের কয়েক হাজার মন বোর ধানের জমির পানি নিস্কাসনের জন্য খাল খনন কর্মসূচি  বাস্তবায়নে পানি বন্ধী কৃষকসমাজ জোর দাবী জানাচ্ছে। বর্তমান সরকারের  প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি , গফরগাঁও আসনের সাংসদ সদস্য  আক্তারুজ্জামান বাচ্চু এর অশু সুদৃষ্টি কামনা করেছেন এলাকার জনগণ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com