মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:১১ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে স্মার্ট ইনোভেশন্স স্কুলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আমেনা ইসলাম:
Published : Sunday, 10 May, 2026
শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে স্মার্ট ইনোভেশন্স স্কুলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজধানীর বনানীর এলাকায় অবস্থিত Smart Innovations School-এ আজ অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী শিক্ষা ও সৃজনশীলতা বিষয়ক আয়োজন। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি বিস্তারের লক্ষ্যে একাধিক প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।ক্যামব্রিজ ও আইবি পিওয়াইপি দর্শনের সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দিয়ে থাকে। 

 উক্ত ওয়ার্কশপে ঢাকার ১৫টি ইংলিশ মিডিয়াম ও ইন্টারন্যাশনাল স্কুলের ৭০ জন প্রাইমারি শিক্ষক অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং, ক্রিটিক্যাল থিংকিং এবং রিয়েল-লাইফ বেইজড শিক্ষাদান কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়াও ইংলিশ মিডিয়াম ও ইন্টারন্যাশনাল স্কুলের আর্ট শিক্ষকদের জন্য আয়োজিত একটি বিশেষ ওয়ার্কশপ পরিচালনা করেন আর্ট এডুকেটর মঞ্জরী মধুরিমা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩ জন আর্ট শিক্ষক অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে ক্রিয়েটিভ আর্ট প্র্যাকটিস, শিশুদের আর্টিস্টিক এক্সপ্রেশন এবং আধুনিক আর্ট ইন্টিগ্রেশন পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।অন্যদিকে “ক্রিয়েটিভ রাইটিং” বিষয়ক আরেকটি ওয়ার্কশপের নেতৃত্ব দেন ইংরেজি শিক্ষক শামা সিদ্দিকা। তিনি বলেন, ওয়ার্কশপে শিক্ষার্থীদের সৃজনশীল লেখনী দক্ষতা বৃদ্ধি, ইমাজিনেশন ডেভেলপমেন্ট এবং এনগেজিং ক্লাসরুম রাইটিং স্ট্র্যাটেজি নিয়ে কার্যকর সেশন পরিচালিত হয়।অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন স্কুলের প্রিন্সিপাল সৈয়দ রাদিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, সিংক তিনি আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ ও টিচার ডেভেলপমেন্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং স্মার্ট ইনোভেশন্স স্কুল ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com