বুধবার ১০ জুন ২০২৬ ১৯:০৬:১৭ পিএম
শিরোনাম জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাউশির পরিচালক নিয়োগে শিক্ষা ক্যাডারে ক্ষোভ       ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান       
গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন
মোঃ আবু সিয়াম স্টাফ রিপোর্টার
Published : Sunday, 10 May, 2026
গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসীর এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর নিহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ওই তিনজনই মারা গেছে। আরো কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ট্রাকটি আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com