মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:৩৮ পিএম
শিরোনাম ২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি       লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১      
২৮ কোটি টাকার টিকিট, এই বিশ্বকাপ কি ধনীদের জন্য?
ক্রীড়া ডেস্ক:
Published : Monday, 11 May, 2026
২৮ কোটি টাকার টিকিট, এই বিশ্বকাপ কি ধনীদের জন্য?
ফুটবল উন্মাদনার বদলে ২০২৬ বিশ্বকাপ ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনা টিকিটের দাম ও রাজনৈতিক উত্তেজনা। আসর শুরুর আগে থেকেই নানা বিতর্কে ঢেকে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আয়োজন।

লস অ্যাঞ্জেলেস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য প্রায় ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকার কাছাকাছি। এত উচ্চমূল্যের কারণে সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে টিকিট।

ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজার বিবেচনায় রেখেই টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। তবে সমর্থকদের একটি বড় অংশ একে উদ্বেগজনক বলছে। অনেকেই এটিকে ফুটবলের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করছেন।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ টিকিটের দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। সেই তুলনায় এবারের দাম কয়েকগুণ বেশি হওয়ায় সমালোচনা আরও তীব্র হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপটও এবারের বিশ্বকাপকে ঘিরে নতুন প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মেক্সিকো, কানাডার সম্পর্কের টানাপোড়েন এবং অভিবাসন নীতিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইতিহাসে এই প্রথম কোনো আয়োজক দেশের সঙ্গে অংশগ্রহণকারী দেশের সরাসরি সামরিক উত্তেজনা রয়েছে।

ইরানের অংশগ্রহণ নিয়েও শুরুতে অনিশ্চয়তা তৈরি হলেও ফিফা জানিয়েছে, তারা বিশ্বকাপে খেলবে এবং তাদের ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

সব বিতর্কের মধ্যেও ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন মাঠের লড়াইয়ের দিকে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশাপাশি স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডকে সম্ভাব্য শিরোপার দাবীদার হিসেবে দেখা হচ্ছে।

১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন হবে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আলোচিত আসরের।

সূত্রঃ এএফপি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com