বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:৪৬ পিএম
শিরোনাম ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ      
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 12 May, 2026
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
দুই নতুন মুখ অমিত হাসান এবং তানজিদ হাসান তামিমকে রেখে চমক দিয়ে ঢাকা টেস্টের স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ। সিলেট টেস্টের স্কোয়াডেও তারা থাকছেন। যদিও ঢাকাতে তাদের কারও অভিষেক হয়নি।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডকেই ধরে রেখেছে বাংলাদেশ। আনা হয়নি কোনো পরিবর্তন।  

দুই নতুন মুখ অমিত হাসান এবং তানজিদ হাসান তামিমকে রেখে চমক দিয়ে ঢাকা টেস্টের স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ। সিলেট টেস্টের স্কোয়াডেও তারা থাকছেন। যদিও ঢাকাতে তাদের কারও অভিষেক হয়নি। স্কোয়াডে থাকায় সিলেটে অভিষেকের সুযোগ থাকছে তাদের সামনে। 

বর্তমানে ঢাকায় চলছে টেস্ট ম্যাচের ৫ম দিন। জমে উঠেছে লড়াই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ জুন।

একনজরে দুই দলের স্কোয়াড

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। 

পাকিস্তান : শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, এমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আবাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com