বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:০৯ পিএম
শিরোনাম তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ       উষ্ণ বরণ ও ফুলেল শুভেচ্ছা: পবিপ্রবিতে নতুন ভিসি       বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু       
আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস
‎রানা আহম্মেদ (গণকন্ঠ প্রতিনিধি)
Published : Tuesday, 12 May, 2026
আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস
‎আজ ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে BRB Hospitals Limited। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
‎সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির শুভ উদ্বোধন করেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। র‍্যালিটি পান্থপথ সিগনাল ও ধানমন্ডি-৩২ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে হাসপাতালের কনসালট্যান্ট, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের নার্সরা অংশগ্রহণ করেন।
‎দিবসটি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিশেষ আলোচনা সভারও আয়োজন করে। সভায় বক্তারা আধুনিক নার্সিং সেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক আচরণের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে হাসপাতালের কনসালট্যান্টবৃন্দ, চিকিৎসক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নার্সিং বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com