| শিরোনাম |
|
পল্টন থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
আবদুল্লাহ আল নোমান
রিপোর্টার।
|
বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।সমাবেশে দারসুল কুরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন,ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মো: কামাল হোসাইন এমপি এবং ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও মোঃ এনামুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা আব্দুল কাদের ভুঁইয়া, ওমর ফারুক, সাইয়েদ যুবায়ের শান্ত, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা এনামুল হক শামীম, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন, মোহাম্মাদ আল-আমীন রাসেল,শরিয়ত উল্লাহ্, আব্দুল মতিন ও মোকছেদুল রুপম। এছাড়াও মজলিসে শূরা সদস্য আক্তার হোসেন, মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমীন, আরিফুল ইসলাম ও ওসমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। |