বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:৫১ পিএম
শিরোনাম কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ       উষ্ণ বরণ ও ফুলেল শুভেচ্ছা: পবিপ্রবিতে নতুন ভিসি       বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু        বাজেটে শিল্পবান্ধব নীতি ও প্রণোদনা চাই সৈয়দ শাফকাত আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সায়হাম নিট কম্পোজিট লিমিটেড, হবিগঞ্জ      
যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন
এম উজ্জ্বল (শেরপুর) প্রতিনিধি :
Published : Thursday, 14 May, 2026
যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন
শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মৃত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ আবদুল রউফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হঠাৎ তাঁর অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত ভ্যানগাড়িতে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

নালিতাবাড়ী পৌর শহরের আড়াই আনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ে ভ্যানগাড়িটি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে কোনো চিকিৎসা না পেয়েই ভ্যানগাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিনুল ইসলাম।

পরিবারের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাঁর জীবন বাঁচানো সম্ভব হতো।

স্থানীয়রা জানান, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে বাজার এলাকা ও ব্যস্ত সড়কে অবৈধ পার্কিং, অটোরিকশা ও যানবাহনের বিশৃঙ্খল চলাচলের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এমনকি জরুরি অসুস্থ রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না।

এ ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের দাবি, দ্রুত যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তাঁরা প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com