বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:০৪ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির শিখন আড্ডা
জিয়াউর রহমানঃ জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
Published : Tuesday, 19 May, 2026
মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির শিখন আড্ডা
মাল্টিমিডিয়া সাংবাদিকতা নিয়ে  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বিলেতের মেধাবী সাংবাদিক আ স ম মাসুমকে নিয়ে শিখন আড্ডার আয়োজন করা হয়েছে। সোমবার রাত ৮টায় সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন মাল্টিমিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আ স ম মাসুম মোবাইল সাংবাদিকতা, সোর্সের নিরাপত্তা, নীতি নৈতিকতাসহ প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ স ম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র, কালবেলার  প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটির সদস্য এ কে কুদরত পাশা, বাসসের  জেলা প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটি সদস্য আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সস্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদস্য ও বৈশাখি টিভির প্রতিনিধি কর্ণবাবু দাস, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি ও সদস্য আল আমিন, ইউনিটির সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি ফোয়াদ মনি প্রমুখ।

আলোচক আ স ম মাসুম বলেন, সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। এখন প্রযুক্তিই সাংবাদিকতা নিয়ন্ত্রণ করছে। তবে নীতি নৈতিকতা মেনে, সোর্সের সুরক্ষা দিয়ে যথাসমযে সঠিক কাজটিই করতে হবে। স্ক্রল বা ভাইরালের পিছনে না ছুটে কমিউনিটি নিউজের দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বর্তমান সময়ের সাংবাদিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব, ভিডিও স্টোরিটেলিং, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ের রিপোর্টিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা মুক্ত আলোচনায় বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে মাসুম আমাদের প্রেরণা হতে পারে। এ ধরনের আয়োজন তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com