মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:১০ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত করার দাবি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
Published : Tuesday, 19 May, 2026
আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত করার দাবি ট্রাম্পের
উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাকে আশ্বস্ত করা হয়েছে যে, এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের কাছে ‘খুবই গ্রহণযোগ্য’ হবে।

একই সঙ্গে ট্রাম্প জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো গ্রহণযোগ্য চুক্তি অর্জিত না হয়, তবে মার্কিন সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণাঙ্গ ও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত রয়েছে। ট্রাম্পের এই সর্বশেষ বিবৃতির বিষয়ে ইরান এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এর আগে আলোচনার গতি থমকে যাওয়ায় গত সপ্তাহান্তে ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন যে ‘সময় ফুরিয়ে আসছে’।

 ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করেছিল ইসরায়েলি ও মার্কিন বাহিনী। এরপর আলোচনা সুগম করার লক্ষ্যে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও মূলত এখন পর্যন্ত সেই যুদ্ধবিরতি বজায় রয়েছে।

সূত্র: বিবিসি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com