মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:১৭ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মোঃ আবু সিয়াম
Published : Thursday, 21 May, 2026
ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টায় ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুল ইসলাম চৌধুরী। এ সময় সারা বাংলাদেশ থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পল্লী চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় পূর্বের কমিটির সভাপতি এস এম মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক রহমত আলী কে বহিষ্কার ঘোষণা করেন সকলের সম্মতিক্রমে, এবং নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক গঠনের বিষয়ে মত প্রকাশ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, এস এম মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক রহমত আলীর বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর নেতৃত্বের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com