মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:৪৭ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
এস এম শফি
Published : Saturday, 23 May, 2026
জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী প্রিন্স আলমগীরের  জন্মদিনে 
বিশেষ আয়োজন 
আজ ২৩ মে বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী প্রিন্স আলমগীরের ৫৭ তম জন্মদিন। ১৯৭০ সালের এই দিনে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত আমরাইল তেলিপাড়ার নিভৃত গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন প্রিন্স আলমগীর। 
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি ছিলো তার তীব্র আকর্ষণ। একারণে শৈশবেই তিনি সংস্কৃতির বিভিন্ন শাখায় অবাধে বিচরণ করতেন। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করতেন। তারুণ্যে একনিষ্ঠতা,একাগ্রতা, কঠোর সাধনা এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি সঙ্গীত, জাদুশিল্প ও কৌতুক অভিনয়ে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। তিনি বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সরব পদচারণা। সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাহরাইন, দুবাই, কাতার, জর্ডান, শ্রীলঙ্কা, ভারত এবং নেপাল সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তিনি। বিদেশের মাটিতে সাংস্কৃতিক নৈপুণ্য পরিবেশনের মাধ্যমে তিনি পেয়েছেন দর্শক-শ্রোতাদের ভূয়সী প্রশংসা। টেলিভিশন এবং মঞ্চের অসংখ্য অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করে তিনি ইতোমধ্যেই সঙ্গীত পিপাসুদের মন জয় করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি  চ্যানেলে সরাসরি সঙ্গীত পরিবেশন করে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি।  
জন্মদিন উপলক্ষ্যে তার নিজ বাসভবনে স্বজন এবং  ভক্তদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫৭তম জন্মদিন উদযাপনের মূহুর্তে প্রিন্স আলমগীর সবার দোয়া এবং আশির্বাদ কামনা করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com