মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:২০ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
সামাজিক যোগাযোগমাধ্যমের বাস্তবতায় নির্মিত নাটক ‘টিকটক বউ’
বিনোদন প্রতিবেদক :
Published : Saturday, 23 May, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমের বাস্তবতায় নির্মিত নাটক ‘টিকটক বউ’
ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক
‘টিকটক বউ’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।
অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান
আরা বকুল, হুমায়ুন ফরিদ , সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।
সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নির্মল হাস্যরসের মিশেলে নির্মিত এই নাটকে উঠে এসেছে বর্তমান
প্রজন্মের সোশ্যাল মিডিয়া নির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক।
নাটকের গল্পে দেখা যাবে, মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়ের নাম
রায়না। টিকটকে রায়নাকে প্রথম দেখে মনির। দেখেই ভালো লেগে যায় তার। প্রাইভেট ফার্মে চাকরি করা
মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এ কারণে বহু মেয়ে দেখেও তার মনে ধরেনি।
মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরে নাটকে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি। মনিরের মামার
সংলাপগুলোও দর্শকদের বাড়তি বিনোদন দেবে। বিয়ের আলাপচারিতায় পুরোনো ধ্যানধারণার বদলে উঠে আসে
নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক ভাবনা- ফেসবুক ভেরিফায়েড কি না, মনিটাইজেশন হয়েছে
কি না কিংবা মাসে কত আয় হয়- এসব নিয়েই জমে ওঠে কথোপকথন। অবশেষে হাসি-ঠাট্টার মধ্য দিয়েই বিয়ে
সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতের পরদিন ভোরে ঘটে অদ্ভুত এক ঘটনা! এরপর থেকেই গল্প মোড় নেয় ভিন্ন
দিকে।
নির্মল বিনোদনের পাশাপাশি নাটকটি বর্তমান সামাজিক ও পারিবারিক বাস্তবতার একটি সূক্ষ চিত্র তুলে ধরবে
বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com