মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:৪০ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 24 May, 2026
ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন: রেলমন্ত্রী
ঈদযাত্রা স্বাভাবিক করতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি ট্রেন পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক। আজ দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।’

তিনি বলেন, ‘সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এরমধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরি করেছে। আজকের মধ্যে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে।

দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com