বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:২২ পিএম
শিরোনাম গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ       উষ্ণ বরণ ও ফুলেল শুভেচ্ছা: পবিপ্রবিতে নতুন ভিসি      
চুক্তিতে ইরান যা চায় তা-ই পাচ্ছে: বিশ্লেষক
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 24 May, 2026
চুক্তিতে ইরান যা চায় তা-ই পাচ্ছে: বিশ্লেষক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সমঝোতা স্মারক ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এই কাঠামোর মাধ্যমে ইরান-ইসরায়েল সংঘাত ও চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে ইরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি কাতারভিত্তিক সংবাদমাধ্যমকে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, বর্তমান খসড়া সমঝোতা অনুযায়ী ইরান কার্যত তার মূল কৌশলগত দাবিগুলোর বড় একটি অংশই অর্জন করতে যাচ্ছে।

ইজাদির মতে, ট্রাম্পের প্রস্তাবিত কাঠামোয় সবচেয়ে স্পষ্ট ও কার্যকর দিক হলো হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি। তার ভাষায়, এটি কার্যত ইরানের ওপর আরোপিত অবরোধ শিথিল করার ইঙ্গিত বহন করে।

তিনি বলেন, “ট্রাম্প তার সমঝোতায় মূলত একটিই বিষয় স্পষ্টভাবে বলেছেন- হরমুজ প্রণালী খুলে দেওয়া। এর অর্থ দাঁড়ায়, ইরানের ওপর থাকা নৌ-অবরোধ তুলে নেওয়া হবে। কারণ, মার্কিন নৌ-অবরোধ বহাল থাকাকালে ইরান নিজে থেকে প্রণালী খুলবে না।”

ইজাদি আরও উল্লেখ করেন, এর আগে ট্রাম্প ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু সাম্প্রতিক বক্তব্যে সেই বিষয়টির কোনও উল্লেখ নেই। তার মতে, এটি আলোচনার অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেয়।

তিনি বলেন, সামগ্রিকভাবে ট্রাম্পের বক্তব্য থেকে যে চিত্র পাওয়া যায়, তা হলো ইরান তার বহুদিনের কৌশলগত অবস্থান থেকে সুবিধা পাচ্ছে।

ইজাদি আরও দাবি করেন, ইরান কখনওই এই যুদ্ধ শুরু করতে চায়নি এবং হরমুজ প্রণালী বা নিজস্ব বন্দরের ওপর অবরোধ আরোপের পক্ষেও ছিল না। তাই অবরোধ প্রত্যাহার হলে সেটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হবে।

তিনি আরও বলেন, “ইরান তার দেশের প্রাপ্য অর্থের একটি অংশ ফেরত পাচ্ছে এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও এতে অন্তর্ভুক্ত হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি ইরানের জন্য ইতিবাচকই বলা যায়।”

বিশ্লেষক মহলে অবশ্য এই মন্তব্য ঘিরে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ মনে করছেন, চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিত এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান পরিবর্তন হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

তবে ইজাদির মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক সমীকরণে ইরানের অবস্থানকে তুলনামূলকভাবে সুবিধাজনক হিসেবে তুলে ধরছে বলে বিশ্লেষণ করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com