বুধবার ১০ জুন ২০২৬ ১৯:০৬:৩০ পিএম
শিরোনাম জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাউশির পরিচালক নিয়োগে শিক্ষা ক্যাডারে ক্ষোভ       ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান       
বামনডাঙ্গায় ঘাতক ট্রাকের নীচে পিষ্ট হয়ে মারা গেলেন সাবেক বিচারক এম এ আউয়াল সরকার
মোঃ নুরুন্নবী মিয়া,উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
Published : Monday, 25 May, 2026
বামনডাঙ্গায় ঘাতক ট্রাকের নীচে পিষ্ট হয়ে মারা গেলেন সাবেক বিচারক এম এ আউয়াল সরকার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মারা গেলেন সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার।
গতকাল রাত ১০ ঘটিকায় বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন আল হিকমা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান-অবসর গ্রহণের পর তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসাবে প্রাকটিস করে আসছেন।গতকাল কোর্ট থেকে বাসায় ফেরার পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন পার হলে আল্ হিকামা মাদ্রাসার সামনে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তিনি মারা যান।

 মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলীর অষ্টম পুত্র ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক জজ এম এ আউয়াল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সসম্পন্ন করে ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি পেশাজীবনে রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান আমি মর্মান্তিক  দূর্ঘটনার বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমার সহকর্মীদের ঘটনাস্থলে পাঠাই এবং সেই সাথে ঘাতক ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com