মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৪:০৬:০৩ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি
বিনোদন প্রতিবেদক :
Published : Monday, 25 May, 2026
শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী আগামী ৩০ মে, শনিবার। 
এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন। দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণা, কবিতা পাঠ, শিশুতোষ পরিবেশনা ও দেশাত্মবোধক গান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন ও কর্মভিত্তিক নানা অনুষঙ্গে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানসূচি।
 সকাল ৯টায় প্রচারিত হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান। মাহবুবা জ্যামিনের প্রযোজনায় এবং সমৃদ্ধি সূচনার উপস্থাপনায় নির্মিত এ আয়োজনে শিশুদের অংশগ্রহণে থাকবে ছবি আঁকা, গল্প বলা, নাটিকা ও আলোচনা। শিশুদের দৃষ্টিতে একজন রাষ্ট্রনায়ককে জানার ভিন্নধর্মী এই প্রয়াস অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা।
দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে মামুন মাহমুদের প্রযোজনায় বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। এতে জিয়াউর রহমানের জীবনপথ, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, রাজনৈতিক দর্শন এবং মৃত্যুকে ঘিরে ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে। একই সঙ্গে বিভিন্ন বিশিষ্টজনের সাক্ষাৎকার ও স্মৃতিচারণায় উঠে আসবে তাঁর কর্মজীবনের নানা দিক।
বিকাল ৫টা ৩৫ মিনিটে থাকছে কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান। জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় এবং ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এ আয়োজনে কবিতার ভাষায় স্মরণ করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের বাঁকে বাঁকে মৃত্যুঞ্জয়ী জিয়া’। মোস্তাফিজুর রহমান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে তথ্যচিত্র, আলোচনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে তুলে ধরা হবে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও সময়ের প্রেক্ষাপট। অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন বিশিষ্টজন।
এছাড়া রাত ১১টায় আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’। অনুষ্ঠানটি গবেষণা ও উপস্থাপনা করেছেন রেজাবুদ্দৌলা চৌধুরী। আলোচনা, সাক্ষাৎকার ও সংগীত আয়োজনের মাধ্যমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। 
দিনব্যাপী আয়োজনে আরও থাকছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। সকাল ৭টা ১৫ মিনিট, ১০টা, দুপুর ১টা, সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১১টায় মাহেদুর রহমান ও লুৎফর রহমানের প্রযোজনায় প্রচারিত হবে এসব সংগীতানুষ্ঠান। গান, স্মৃতিচারণা ও প্রামাণ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো আয়োজনে উঠে আসবে এক রাজনৈতিক অধ্যায়ের নানা অনুরণন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com