বুধবার ১০ জুন ২০২৬ ১৯:০৬:০৭ পিএম
শিরোনাম জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাউশির পরিচালক নিয়োগে শিক্ষা ক্যাডারে ক্ষোভ       ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান       
নওগাঁয় ৬০০ পরিবারের বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জালাল হোসেন
মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার:
Published : Monday, 25 May, 2026

নওগাঁয় ৬০০ পরিবারের বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জালাল হোসেননওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ১৮টি গ্রামের ৬০০ অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পবিত্র ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জালাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে দেওয়া হয়েছে— ১ কেজি আতপ চাল, হাফ লিটার সয়াবিন তেল, হাফ কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ ও এক প্যাকেট মাংসের মসলা। উৎসবের ঠিক আগ মুহূর্তে কোনো রকম ভোগান্তি ছাড়াই ঘরে বসে এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে স্থানীয় নিম্নআয়ের মানুষগুলোর।

স্থানীয়রা জানান, মো. জালাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। ৮ নম্বর হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক এই সফল চেয়ারম্যান বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নওগাঁ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন একনিষ্ঠ সমাজসেবক হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে।

এর আগেও গত ঈদুল ফিতরের সময় তিনি একইভাবে নিজ উদ্যোগে ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন। এছাড়া বিগত শীত মৌসুমে এলাকার শীতার্তদের মাঝে ১ হাজার ৬০০ কম্বল বিতরণ করেন তিনি। করোনাকালীন সংকটের সময় সুরক্ষা সামগ্রী বিতরণ, বিভিন্ন এলাকায় সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও যুবসমাজের কল্যাণে খেলাধুলার সামগ্রী বিতরণসহ দরিদ্র মানুষের চিকিৎসা ও বিয়ে-শাদির মতো সামাজিক অনুষ্ঠানে নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান ও শ্মশানের উন্নয়নেও রয়েছে তার বড় অবদান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মো. জালাল হোসেন বলেন, ‘জনগণের সেবক হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এবার যেন সাধারণ মানুষকে কষ্ট করে লাইনে দাঁড়াতে না হয়, সেজন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাঁসাইগাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণ যদি আমাকে আবারও নির্বাচিত করেন, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন এবং ধর্মীয় উপাসনালয়গুলোর অবকাঠামোগত সংস্কার কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আমি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

এসময় হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ,ইউপি সদস্য বেলাল হোসেন মোল্লা,দলিল লেখক মোখলেছুর রহমান, মাখনা-কমলকোঠা গ্রামের বাসিন্দা  নাসের আলী এবং নিপা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com