| শিরোনাম |
|
বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা প্রদান
জিয়াউর রহমানঃ সুনামগন্জ জেলা প্রতিনিধি
|
বিশ্বম্ভরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য২২৭, সুনামগঞ্জ-৪ এডভোকেট নুরুল ইসলাম নুরুল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এড.শেরেনুর আলী ও মোঃ সফিকুল ইসলাম।উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ।এবং জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করে যাব।তিনি আরো বলেন আমাদের সরকার কৃষক বান্ধব সরকার। আমরা কৃষকের জন্য সকল সহযোগিতা অব্যাহত রাখবো। ইতিমধ্যে সরকার খাল খনন থেকে শুরু করে কৃষকের জন্য মহা পরিকল্পনা গ্রহণ করছে।যা আপনারা অবগত রযেছেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ ৩০০০ টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। আজ সর্বমোট ২৩০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এই সহায়তা পৌছে দেয়া হয়েছে। |