বুধবার ১০ জুন ২০২৬ ১৯:০৬:৩১ পিএম
শিরোনাম জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাউশির পরিচালক নিয়োগে শিক্ষা ক্যাডারে ক্ষোভ       ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান       
সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 30 May, 2026
সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। কোচ হোসাম হাসানের ঘোষিত দলে প্রত্যাশামতো জায়গা পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে, ইমাম আশুররা।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। এক আসর বিরতির পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে ফারাওরা। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দল নিয়ে বড় মঞ্চে চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকার দেশটি।

গোলপোস্টের নিচে মিশরের প্রধান ভরসা মোহাম্মদ এল শেনাওয়ি। তার সঙ্গে থাকছেন মোস্তাফা শোবিয়ের ও এল মাহদি সোলিমান। রক্ষণভাগে আছেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম ও আহমেদ ফাতুহর মতো পরিচিত মুখ।

মধ্যমাঠে দলের নেতৃত্ব দেবেন ইমাম আশুর, মারওয়ান আতিয়া ও নাবিল এমাদ ডোঙ্গা। আক্রমণভাগে সালাহর সঙ্গে থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটানো ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল ও হাইথাম হাসান।

তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি ওকতাই আবদুল্লাহর।

মিসর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দলের বহর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রথম লক্ষ্য।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: মোহাম্মদ এল-শেনাওয়ি, মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহাম্মদ আলা

ডিফেন্ডার: মোহাম্মদ আবদেলমোনেম, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, আহমেদ ফাতুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, করিম হাফেজ

মিডফিল্ডার: মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা ‘জিজো’, মাহমুদ হাসান ‘ত্রেজেগে’, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল, নাবিল এমাদ

ফরোয়ার্ড: ওমর মারমুশ, হামজা আবদেল করিম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com