| শিরোনাম |
|
নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
|
শনিবার সকালে যশোর শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নতুন প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এ লক্ষ্যে তাঁকে নিয়ে রচিত বইগুলো তরুণদের পড়ার সুযোগ করে দিতে হবে। শনিবার সকালে যশোর শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। তাঁর দেশপ্রেম ও সততার কথা শুধু দেশের মানুষই নয়, বিশ্বের বহু মানুষ জানে। সে কারণেই বিগত সরকারের প্রধান শেখ হাসিনা জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালালেও শহীদ জিয়ার সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেননি। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মূল স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মানুষ এই স্লোগানকে মনে-প্রাণে গ্রহণ করেছে বলেই বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছে। এই চেতনাকে সামনে রেখে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের মানুষের হাতেই নিরাপদ থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার যশোরে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। |