শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:২৪ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
কুড়িগ্রামে ২য় শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
খাজা ময়েনউদ্দিন চিশতি কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Monday, 1 June, 2026
কুড়িগ্রামে  ২য় শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোবিবার দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা-মা দুজনেই দিনমজুর। সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান।

এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশে তার নানির বাড়িতে আশ্রয় নেয় এবং ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখে।

খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়া জানান, আটককৃত লতিফ উদ্দিনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করা হয়েছে।   সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com